1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

জুলাই কারো বাপ দাদার সম্পত্তি না: নুরুল হক নুর

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৯১ বার পঠিত

জুলাই কারো বাপ দাদার সম্পত্তি না এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত সাম্য, মানবিক, মর্যাদা ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় নুরুল হক নুর বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিলো, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিলো, আজকের জুলাই গণঅভ্যুত্থানকেও কোন কোন ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জুলাই কারো বাপ দাদার সম্পত্তি না, জুলাই কোন রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সকল শ্রেণি পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল।

তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না, এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা, কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সেই বাংলাদেশ বিনির্মাণেই জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে। আর জুলাইয়ের নামে যারা দোকান খোলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে।

গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর