1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পুলিশের তৎপরতায় ভারতীয় মোটরসাইকেলসহ তিন জন আটক

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৯৯ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাতের অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

রবিবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে নীল-সাদা রঙের একটি ভারতীয় ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করে। অভিযানের সময় আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে চোরাচালান চক্রের এক সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদর উপজেলার মিজানপাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২), এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ভারতীয় মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে তারা জড়িত। জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক একজনসহ মোট চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে আটক তিনজনকে আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকা জৈন্তাপুরে চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর