1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শাবিপ্রবির শিক্ষককে মারধরের অভিযোগ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৮ বার পঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম দুর্বৃত্তের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঘটনাটি ঘটেছে রোববার (১৮ মে) রাতে, সিলেটের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে।

ভুক্তভোগী শিক্ষক শফিকুল ইসলাম জানান, ব্যক্তিগত গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এক মোটরসাইকেল আরোহী হঠাৎ তার গাড়ির সামনে চলে আসে এবং ধাক্কা লাগে। পরে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে এসে তাকে মারধর করে।

ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও অবরোধে অংশ নেন তাঁরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তাকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিয়ে আসা হয়েছে। শিক্ষককে মারধর করা ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর