1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শাহজালাল (রহ.) ওরস পরিদর্শনে শানে শাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা নেতৃবৃন্দ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

শাহ জালাল (রহ.) এর ৭ শত বছরের ঐতিহ্যবাহী, গান-বাজনা ও শিরিকমুক্ত উরুস মোবারক পরিদর্শন করেছেন শানে শাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার রাত ১০টায় হযরত শাহজালাল রাহ: এর মাজার জিয়ারত করেন ও সকল দায়িত্বশীলবৃন্দ অনুভূতি প্রকাশ করে এবারের উরুস মোবারক গান-বাজনা ও মাদক মুক্ত পরিবেশে সুশৃঙ্খলভাবে পালিত হওয়ার পিছনে যারা ভূমিকা রেখেছিলেন হযরত শাহজালাল (রহ.) তাওহিদী কাফেলা, শানে শাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার দায়ীত্বশীলবৃন্দ মাজার মসজিদ মাদ্রাসা কমিটি কর্তৃপক্ষ, প্রশাসন সহ সর্বস্থরের তাওহিদী জনতা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলার পক্ষ থেকে অনুরোধ করে বলেন, এবারের ন্যায় প্রতি বছর যেন গান-বাজনা শিরিক বেদআত ও মাদক মুক্ত পরিবেশে উরস মোবারক পালিত হয়। হযরত শাহজালাল রাহ: মাজার শিরিক বেদআত ও মাদকমুক্ত রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে সজাগ দৃষ্টি ও সঠিক ভূমিকা পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শানে শাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা বদরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ক্বারী মাওলানা মাছুম আহমদ, সহ-সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক মুফতী মাওলানা জামিল মাসরুর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন নোমান, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা আজিজুল্লাহ শরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল হক, অর্থ সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক হযরত মাওলানা হাবিব উল্লাহ, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ফাহিম আহমদ, সাইবার সিকিউরিটি বিষয়ক সম্পাদক ক্বারী কাউছার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর