1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আব্দুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে আব্দুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক ঐক্যতা শক্তিশালী করতে ৪০ ঊর্ধ্বদের নিয়ে ব্যতিক্রমী বয়স্ক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়া মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বীরগাঁও দক্ষিণপাড়া বনাম বীরগাঁও খালপাড়ের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হয় বীরগাঁও খালপাড়। খেলা পরিচালনা করেন বর্তমান ইউপি সদস্য আব্দুল বাছিত।

জমজমাট ফাইনালের পর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷ পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন বীরগাঁও গ্রামের নুরজালাল করিম, মিজানুর রহমান, সহিবুর রহমান, আব্দুল গৌছ, সারকুল ইসলাম, মস্তাকিন মিয়া, আব্দুল কুদ্দুস, তইবুল হক, আব্দুল বাসিত পইন, রাহেল আহমদ, আব্দুল বাসিত ও আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন প্রমুখ৷

গ্রামের মানুষকে একি মেলবন্ধনে আবদ্ধ ও বয়স্কদের আবারও পুরনো স্মৃতি ফিরিয়ে দেয়ায় এমন সুন্দর আয়োজনের জন্য আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন বীরগাঁও গ্রামবাসী। তাদের আশা প্রতিবছরই এমন আয়োজন করবেন আয়োজকরা৷

আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) কবি আজমল আহমদ বলেন, সামাজিক ঐক্যবদ্ধতা ও একে অপরের মেলবন্ধন শক্তিশালী করতেই আমাদের এই আয়োজন। বয়স্কদের খেলা হলেও খেলা দেখতে মাঠে এসেন সকল বয়সের মানুষ। সবার মাঝে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সবার উপস্থিতিতে ফুটবল খেলাটি মিলন মেলায় পরিনত হয়েছে। প্রতিবছর এ ধরণের আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের৷

এর আগে গত ১৬ মে শুক্রবার ৮টি টিম নিয়ে এই বয়স্ক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর