1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি বাসার রান্না ঘরের সিলিং এর সাথে ঝুলছিল অজগর সাপ।

রান্নার কাজ করতে ঘরে প্রবেশ করেন ওই বাড়ির গৃহিনী। হঠাৎ তার চোখ পড়ে সিলিং এ ঝুলন্ত অজগরের দিকে। সাপ দেখে ভয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে বাড়িতে থাকা অন্যান্য সদস্যরা ছোটে এসে দেখতে পান সিলিং এর সাথে পেছিয়ে রয়েছে একটি অজগর সাপ। সাপের মাথা ঝুলছিল নিচের দিকে।

শনিবার (২৪ মে) সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া চা বাগানের পিটার শামীম আহমেদ এর বাসায় এ ঘটনা।

বাগানের পিটার বাবু শামীম আহমেদ তার পরিচিত তুহিন নামের এক ব্যক্তিকে সাপের ঘটনা জানালে, তিনি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে সিলিং এর সাথে ঝুলে থাকা অজগর সাপটি উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, রান্না ঘরের সিলিং এ সাপটি দেখে বাসার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় সিলিং এর উপর থেকে উদ্ধার করে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর