1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

হামজারা হেরে গেলেন, প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গেল হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। ওয়েম্বলি স্টেডিয়ামে ৮২ হাজার দর্শকের সামনে প্রথম ম্যাচে এগিয়ে যায় শেফিল্ড। কিন্তু দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে ব্ল্যাক ক্যাটস। এর মধ্য দিয়ে ২০১৭ সালের পর প্রিমিয়ারে ফিরল তারা।

এদিন ম্যাচের ২৫ মিনিটে টাইরেস ক্যাম্পবেলের গোলে প্রথমে এগিয়ে যায় শেফিল্ড। এই গোলের জোরেই এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও সে দাপট ছিল তাদের। গোলের ভালো সুযোগ তৈরির দিক দিয়ে এগিয়ে ছিল তারা। কিন্তু ভালো ফিনিশিংয়ের অভাবে এক গোলের লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

ম্যাচের যখন আরে মোটে ১৪ মিনিট বাকি, ঠিক সে সময়ই তাদের লিড খোয়া যায়। স্প্যানিশ ফরোয়ার্ড এলিজার মায়েন্দার গোলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড।

আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে থমাস ওয়াটসনের গোলে প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন নিশ্চিত হয় দলটির।

এর ফলে মৌসুমটা মোটামুটি ভালো কাটালেও তীরে এসে তরী ডুবল শেফিল্ডের। চ্যাম্পিয়নশিপে সদ্যসমাপ্ত মৌসুমের একটা বড় সময় ধরে দলটা ছিল শীর্ষস্থানে। শেষ দিকে এসে টানা হেরে তাদের সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ গচ্চা যায়। এরপর প্লে অফের সেমিফাইনালে বড় জয় নিয়ে যাও একটা আশা জেগেছিল দলটার, ফাইনালে সে আশা গেল ভেস্তে। যার ফলে দলটাকে এখন আগামী মৌসুমে আবারও খেলতে হবে চ্যাম্পিয়নশিপেই।

একই ভাগ্য হামজা চৌধুরীরও। চলতি মৌসুম শেষে তিনি ফিরে যেতে পারেন লেস্টার সিটিতে। সে দলটাও প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে, এখন শেফিল্ডও ব্যর্থ হলো প্রিমিয়ার লিগে নাম লেখাতে। ফলে ইংল্যান্ড না ছাড়লে আগামী মৌসুমে আবারও এই চ্যাম্পিয়নশিপেই খেলতে হবে হামজাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর