1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় ইউপি চেয়ারম্যান পুলিশের হাতে আটক

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২২ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ।

মঙ্গলবার (২৭মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের দুধবহর এলাকার দুধবহর গ্রামের গোরস্তান ও হোছেনের বাড়ি সামনে থেকে তাকে আটক করা হয়।

ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ওই ইউনিয়নের মহেষপুর গ্রামের আকবর আলীর মেয়ে সুমি আক্তারকে গোপনে বিয়ে করার সুবাধে ধর্মপাশা বাজারের পূর্ব বাজারের ব্র‍্যাক অফিস সংলগ্ন দিতল ভবনের ভাড়াটিয়া বাসায় তার দ্বিতীয় স্ত্রীর সাথে গোপনে দেখা করতে গেলে ধর্মপাশা থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করতে সেখানে অভিযানে গেলে খবর পেয়ে সঞ্জয় রায় চৌধুরী কৌশলে ওই বাসা থেকে সটকে পরলে পুলিশ তাকে তারা করে।

মঙ্গলবার (২৭মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের দুধবহর এলাকার দুধবহর গ্রামের গোরস্তান ও হোছেনের বাড়ি সামনে থেকে তাকে আটক করা থানায় নিয়ে যায়। এছাড়াও তিনি আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের আমলে সুনামগঞ্জ-১ আসনের তিনি সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তিনিও বার বার নৌকা প্রতিক নিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে অনেক অর্থ বৃত্তের মালিক বনে গেছেন। এর পূর্বে তিনি উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক পদে চাকরি করতেন। তিনি চেয়ারম্যান হওয়ার পরেও শিক্ষক ও চেয়ারম্যান উভয় পদের বেতন -ভাতা উত্তোলন করতেন। পরে বিভিন্ন পত্র পত্রিকায় তার এই দুই পদের সুবিধা ভোগের নিউজ প্রকাশ হলে পরে তিনি শিক্ষ পদের বেতন আর তুলার বিষয়টি অস্বীকার করেন।

সঞ্জয় রায় চৌধুরীকে তার দ্বিতীয় বিয়ের কথা জিজ্ঞেস করলে তিনি পাশ কাটিয়ে যান। যদিও বিভিন্ন মাধ্যমে জানা যায় তিনি সুমি আক্তারকে নোটারি এফিডেভিট এর মাধ্যমে বিয়ে করেছেন এবং সুমি আক্তার বর্তমানে মাতৃ সম্ভবা আছেন বলে জানা যায়। তবে বিয়ের ব্যাপারে সুমি আক্তারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ধর্মপাশা থানার ওসি এনামুল হক উপজেলার জয়শ্রী ইউপি চেয়ারম্যানকে আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে অপারেশন ডেভিল হানন্টের অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে। বুধবার (২৮মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর