1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৫১ বার পঠিত

সুনামগঞ্জে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় ফুসকাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি।

জব্দকৃত পণ্যগুলো ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকার ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা, জিরা, চিনাবাদাম ও গুড়ো দুধ। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বেশি।

বিজিবি জানায়, গত ২৮ মে সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ সড়কের মধ্যে দিয়ে প্রবাহিত রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ এর নিচ থেকে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকাসহ ৩৪ হাজার ৯৩০ কেজি ভারতীয় ফুসকা, ২ হাজার ৩৬০ কেজি জিরা, ৩ হাজার ২৪৩ কেজি চিনাবাদাম ও ৫৮৭ কেজি গুড়ো দুধ আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫২ লক্ষ ২৩ হাজার ১৫০ টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো: রফিকুল ইসলাম এর সাথে ১৮ জন বিজিবি সদস্য অংশগ্রহন করে।

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ফুসকা, জিরা, চিনাবাদাম ও গুড়ো দুধ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর