1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফাইনালে বেতিসকে উড়িয়ে ইউরোপে চেলসির ইতিহাস

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৮ বার পঠিত

ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল চেলসি। ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ইউরোপের ইউরোপের পাঁচটি ক্লাব ট্রফিই জয়ের রেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি।

বুধবারের পোল্যান্ডের রোকলাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল বেতিস। নবম মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার ইসকোর নিখুঁত পাস থেকে আব্দে এজালজুলি চমৎকার গোল করে দলকে লিড এনে দেন।

এসময়ে আরো কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্প্যানিশ ক্লাবটি। বিপরীতে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ চেলসির কাছে থাকলেও কাজের কাজ করতে পারেনি কেউই। এতে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা।

শুরুতেই পিছিয়ে পড়া চেলসি ম্যাচের শেষ ২৫ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায়।

ঘড়িতে তখন সময় ৬৫ মিনিট। কোল পালমারের জাদুকরী ক্রস থেকে হেডে গোল করে ব্লুজদের সমতায় ফেরান এঞ্জো ফার্নান্দেজ। সমতায় ফেরার মাত্র পাঁচ মিনিটের মাথায় আবারও পালমারের ক্রস। এবার বুক দিয়ে বল জালে ঠেলে চেলসিকে লিড এনে দেন নিকোলাস জ্যাকসন।

এরপর বদলি খেলোয়াড় কিয়ারন ডিউসবেরি-হলের পাস থেকে জ্যাডন সান্চো গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের অতিরিক্ত সময়ে মইসেস কাইসেদো ২০ গজ দূর থেকে নেওয়া শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ৪-১ গোলের জয় পায় ব্লুজরা।

চেলসির নতুন কোচ এনজো মারেসকার প্রথম মৌসুমেই এলো ট্রফি–২০২২ সালের ক্লাব বিশ্বকাপের পর এই প্রথম কোনো শিরোপা ঘরে তুলল ব্লুজরা। প্রিমিয়ার লিগে শেষ দিনে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ওঠার পর এবার ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা।

এদিকে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় ফাইনালে আসা রিয়াল বেতিসের সঙ্গে এই জয়ের ফলে ইউরোপের একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ, সুপার কাপ এবং কাপ উইনার’স কাপ জিতেছে চেলসি।

এছাড়া, ২০০২ সালের পর এই প্রথম কোনো বিদেশি ক্লাব ইউরোপীয় ফাইনালে স্প্যানিশ দলের বিপক্ষে জয় পেল। শেষ ২৭টি ইউরোপীয় ফাইনালে স্প্যানিশ দল অপরাজিত ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর