1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইনকিলাব’র জৈন্তাপুর সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন জাহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪২২ বার পঠিত

“শুধু দেশ ও জনগণের পক্ষে স্লোগানে” প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকা’র সিলেটের জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম ।

গত ১০ মে দৈনিক ইনকিলাব পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এ এম এম বাহাউদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ নিয়োগ প্রদান করা হয়।

জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। একই সঙ্গে তিনি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকসহ সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি স্থানীয় নানা সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত থেকে নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

জাহিদুল ইসলাম বলেন, দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক ইনকিলাব পত্রিকায় আমাকে জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা
হিসেবে যে দায়িত্ব দেয়া হয়েছে। আমি যাতে মাঠ পর্যায়ে থেকে আমার লেখনী শক্তিতে সে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি। এজন্য জৈন্তাপুর প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীমহলসহ সবার সহযোগিতা ও আশির্বাদ প্রত্যাশা করছি।

তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সিলেট ব্যুরো প্রধানসহ পত্রিকা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর