1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

শ্রীমঙ্গল থানার উদ্যোগে সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটার ও দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন। তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ এবং গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আমি শ্রীমঙ্গলে যোগদানের পর থেকে এখানকার সাংবাদিকরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি। আমরা চাই না কোনো একজনের ভুলের কারণে পুরো পুলিশ বিভাগ ক্ষতিগ্রস্ত হোক। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দ্রুত আমাকে জানাবেন, আমি তা সংশোধনের চেষ্টা করবো। প্রয়োজনে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে।”

উদাহরণ টেনে তিনি বলেন, ফুটবল খেলোয়াড় জিনেদিন জিদানের একটি ভুলের কারণে একসময় পুরো দল ক্ষতিগ্রস্ত হয়েছিল। অথচ একই খেলোয়াড়ের দক্ষতায় অনেক বড় দল বিজয়ও অর্জন করেছে। তাই কারও ব্যক্তিগত ভুলের কারণে পুরো বিভাগের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়—সেদিকে সবার নজর রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মো. রাজ্জাক, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী, সিনিয়র সাংবাদিক কাওসার ইকবাল, সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপনসহ শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী। এছাড়াও থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে শ্রীমঙ্গল থানার এসআই হারুন অর রশিদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

ইফতার মাহফিলটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিকরা মনে করেন, এ ধরনের আয়োজন পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শ্রীমঙ্গল থানার উদ্যোগে বিভিন্ন প্ল্যাটফর্মের সাংবাদিকদের একসঙ্গে নিয়ে আয়োজিত এই ইফতার মাহফিলকে উপস্থিত সবাই আন্তরিকভাবে স্বাগত জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর