1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দেশে পৌঁছেছেন সমিত সোম

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

এখন ক্রীড়া প্রেমিদের চোখ বাংলাদেশ ফুটবলে। কারণ, হামজা চৌধুরীর পর আরেক প্রবাসী ফুটবলার মাঠ মাতাতে এসেছেন বাংলাদেশে। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে হামজার সঙ্গে ঝড় তুলতে সুদুর কানাডা থেকে দেশে এসেছেন ফুটবলার সমিত সোম।

হামজা চৌধুরীর পর বাংলাদেশের জাতীয় দলের হয়ে মাঠে নামবেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।সমিত সোমের গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। কানাডায় জন্ম নেয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডারের এখন কেবল মাঠে নামার অপেক্ষায়। বাংলাদেশের হয়ে অভিষেকের আগে সমিত নিজের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন।

এই নিয়ে সমিত বলেন, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।

সমিতের পরিবারের দাদা-কাকারাও ছিলেন ফুটবল খেলোয়াড়। দাদা মানিক লাল সোম, পেশায় একজন শিক্ষক ছিলেন। ফুটবল খেলেছেন সিলেটের নানা প্রান্তে।  ছিলেন রেফারিও। সমিতের বাবা ডক্টর মানষ লাল সোম, কানাডার দীর্ঘ সময় থাকলেও তিনিও ছোট বেলায় ভীষন খেলা পাগল ছিলেন। তার চাচা বীর মুক্তিযোদ্ধা মোহন লাল সোমও ফুটবলের ভীষন আসক্ত। বলা যেতে পারে পুরো পরিবার ফুটবল প্রেমী।

এদিকে বাংলাদেশে সমিত সোম আসার পর দুই এক দিনের জন্য তার গ্রামের বাড়িতে আসবেন। এদিকে তার চাচাতো ভাই সৌরভ সোম জানায়, তার সাথে সব সময় সমিতের কথা হচ্ছে। দেশে এসে সে কি করতে চায়। তার জন্য সাজানো হচ্ছে বাড়ি ঘর।

সমিতের ফুফু পান্না দত্ত ও চাচী রুপা দত্ত জানান, সমিত সোমরা এক ভাই এক বোন। তার বাবা ড. মানষ লাল সোম কানাডার আলবার্ট বিশ্ববিদ্যালয়ের পার্টটাইম শিক্ষকতা করছেন পাশাপাশি অন্য গবেষণা করেন। তার মা নন্দিতা সোমও চাকুরী করেন। তবে তারা অক্টোবরের দিকে দেশে আসতে পারেন। আপাতত সমিত একাই দেশে এসেছে।

৬ মে সমিতের বাংলাদেশের হয়ে খেলার পথচলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। যখন তিনি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পান। এর আগে ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা সমিত বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে তার। প্রবাসী ফুটবলারদের মধ্যে বাংলাদেশের প্রতি আগ্রহের নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন সমিত। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন।

তার আগে ২০১৩ সালে জামাল ভূঁইয়া প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলে খেলার সুযোগ পান। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে এই সমিতের।

এদিকে আন্তর্জাতিক মানের ফুটবলারের আগমন দলকে দিতে পারে নতুন শক্তি ও মনোবল। এর আগে হামজা চৌধুরীর আগমনে যেমন উদ্দীপনা তৈরি হয়েছিল, এবারও সমিতকে ঘিরে সমর্থকদের মধ্যে তেমনি উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর