1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক সেনা ক্যাম্প আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সমাজসেবা অফিসের পাশেই ছাতক সেনা ক্যাম্প থাকায় ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি না করেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে সেনাবাহিনী। পরে ফায়ারসার্ভিস সদস্যরা এসে যুক্ত হয়। ওই ভবনের থাকা সকল ব্যক্তিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় তারা। এতে কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়নি। বৈদ্যুতিক লাইন পুরোনো হওয়ায় সকল লাইন পুরে গেছে বলে জানা যায়।

এব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক সেনা ক্যাম্প ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করেছে। সেনাবাহিনী পাশে থাকায় তেমন কোনও ক্ষয়ক্ষতির হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর