1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে কৃষক বেশে দুই ধর্ষক গ্রেফতার তৃতীয় ধর্ষক পলাতক

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২২ জুন) কৃষক বেশ ধারণ করে অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দরবস্ত ফান্দু গ্রামের মৃত আব্দুল কালাম মিয়ার ছেলে মুমিন (৩০) এবং করগ্রামের মুজিবুর রহমানের ছেলে বদরুল ইসলাম (৩০)।

জানা যায়, ভিকটিম নারী গোয়াইনঘাট উপজেলার আলিরগাঁও ইউনিয়নের বারহাল গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মুমিন তার সাবেক স্বামী। প্রায় সাত মাস পূর্বে তাদের দাম্পত্য বিচ্ছেদ ঘটে। তবে তাদের সংসারে রয়েছে ১২ বছর বয়সী এক পুত্রসন্তান।

ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার (২১ জুন) দুপুরে ভিকটিম তার ছেলেকে নিয়ে দরবস্ত বাজারে ডাক্তার দেখাতে যান। এসময় মুমিন কৌশলে তাদের ছেলেকে একটি মিশুক গাড়িতে নানা বাড়িতে পাঠিয়ে দিয়ে ভিকটিমকে খড়িকাপুঞ্জি গ্রামের একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল অপর দুই ধর্ষক। এরপর দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত ভিকটিমকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা।

রাতের আঁধারে ভিকটিম অসুস্থ অবস্থায় তামাবিল মহাসড়কে উঠে একটি মিশুকযোগে আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেন এবং পরদিন জৈন্তাপুর মডেল থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানান।

ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মৌখিক অভিযোগের পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে দরবস্ত বাজারে কৃষকবেশ ধারণ করে অভিযান চালায় এবং দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।

ভিকটিম নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর