1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ সফল করুন: বাসদ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২২৫ বার পঠিত

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে তুলে দেওয়া ও কথিত মানবিক করিডোর দেওয়ার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চের সমর্থনে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আম্বরখানা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে পাঁচটায় আম্বরখানা এলাকায় গণসংযোগে নেতৃত্ব দেন ‌বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মুখলেছুর রহমান, মনজুর আহমদ, জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী, হাবিব আহমদ প্রমূখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। দেশের অর্থনীতি চালিকা শক্তি -হৃৎপিণ্ড। আমদানি ও রপ্তানির ৯২ভাগ এই বন্দর দিয়ে হয়। শুধু তাই নয় ভৌগলিক কারণে এই বন্দরের সাথে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত ।

নেতৃবৃন্দ মিয়ানমারের রাখাইনে কথিত মানবিক করিডোর ভূরাজনৈতিকভাবে দেশ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা ও জাতীয় সম্পদ রক্ষায় আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ সফলের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর