1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম রোড মার্চের সমর্থনে পদযাত্রা সফল করুন

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৬০ বার পঠিত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়ার প্রতিবাদে, রাখাইন করিডোর দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোড মার্চের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রেজিস্ট্রারী মাঠে জমায়েত শেষে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা-চট্টগ্রাম রোড মার্চের সমর্থনে সিলেট রেজিস্ট্রারী মাঠ-আম্বরখানা পয়েন্ট পর্যন্ত পদযাত্রা সফল করার আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সিলেট জেলা নেতৃবৃন্দ।

বুধবার (২৫জুন) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনি, বাসদ (মার্ক্সবাদী) পিনাক রঞ্জন।

আগামীকাল বৃহস্পতিবার পদযাত্রা সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর