1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সোমবার সিলেটে আসছেন বিএনপি’র মহাসচিবসহ শীর্ষ নেতারা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

 

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা আগামী সোমবার সিলেটে আসছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পুণ্যভূমি সিলেটে দোয়া মাহফিল ও জনসভায় যোগ দিতে তারা সিলেট আসছেন বলে জানা গেছে।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে দলের শীর্ষস্থানীয় নেতারা সিলেটে আসছেন। বিএনপির মহাসচিব ছাড়াও আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলের পর জনসভাও রয়েছে। আমি বিএনপির মহাসচিবসহ দলের শীর্ষনেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তারা সম্মতি দিয়েছেন।’

 

এম এ মালিক বলেন, ‘সিলেট হচ্ছে ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি। সিলেট ও সিলেটের মানুষের প্রতি বেগম জিয়ার অন্যরকম টান ও শ্রদ্ধা রয়েছে। সেই টান থেকে তিনি আমাকে বলেছেন লন্ডনে না গিয়ে দেশে থেকে মানুষের সেবা করতে।

মানুষের সেবার জন্য দেশে রয়েছি। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের যন্ত্রণায় প্রবাসীরা দেশে আসতে পারেননি। এমনকি আমি আমার মায়ের লাশ নিয়ে দেশে আসতে পারিনি। স্বৈরাচারের পতন হওয়ায় প্রবাসীরা এখন স্বস্তির সঙ্গে দেশে আসছেন।’ দলের শীর্ষ নেতাদের সিলেট আগমন উপলক্ষে দলের সব পর্যায়ে নতুন করে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এরইমধ্যে শীর্ষ নেতাদের স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। এম এ মালিক বলেন, ‘পুরোদমে প্রস্তুতি চলছে। আমরা প্রতিনিয়ত সভা করেছি। দোয়া মাহফিল ও জনসমাবেশের স্থান শনিবার চূড়ান্ত হবে। চূড়ান্ত হলেই জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান’

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর