1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ দিবস পালিত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বাদ যোহর ছাতক উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

কর্মসূচিতে ছাতকের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য সকলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই আন্দোলন শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি বৃহত্তর বৈষম্যবিরোধী সামাজিক সংগ্রাম। যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, যুগ্ম সদস্য সচিব মোঃ নূরুল আমীন সাদিক এবং সদস্য আবু সালেহ ও মোহাম্মাদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আমিন উদ্দিন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর