1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার আনোয়ার হোসেন এর লিফলেট বিতরণ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সুনামগঞ্জ জেলা
বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়াা হোসেন সোমবার (২১ জুলাই)
শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ
করেছেন। লিফলেট বিতরণকালে তিনি বাজারের প্রত্যেকটি দোকানের ব্যবসায়ী,
পথচারী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দলের বিভিন্ন
কার্যক্রম ও আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে মতবিনিময় করেন। লিফলেট
বিতরণ ও বাজারে গণসংযোগ পরবর্তী ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,এই সরকার
জনগণের সরকার নয়। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা
মাঠে নেমেছে। জনগণের রায় আদায়ের লক্ষ্যে আমাদের এই গণসংযোগ কর্মসূচি
অব্যাহত থাকবে। তিনি আরও বলেন আমি আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে
বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছি। আমি যদি মনোনয়ন
পাই তাহলে শান্তিগঞ্জ জগন্নাথপুরের বিএনপির নেতাকর্মী ও সর্বস্থরের
মুক্তিকামী জনগনকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি
ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি নেতা ইছমত পাশা, আব্দুল লতিফ, আব্দুল
ওদুদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক জোলাই যোদ্ধা সাহেল রহমান,
শ্রমিকদল নেতা ওয়াকিব মিয়া, বিএনপি নেতা মুজাহিদ খান, সিজিন, জেলা যুবদল
নেতা মুফাসসির আহমদ রিয়াদ। উপজেলা ছাত্রদল নেতা মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর
রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ,
মেহেরাজ সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর