1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

বাংলাদেশে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন অনিবার্য: সিলেটে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

 

আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনিবার্য। তবে ‘অতীতের বস্তাপচা প্রক্রিয়ায় কিংবা অপরিপক্ক, প্রহসনের নির্বাচন’ জনগণ আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংস্কার শেষে অবশ্যই আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। দেশকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করতে হলে সংস্কার প্রয়োজন। অবশ্য নির্বাচন হতে হবে স্বচ্ছ।

তার আগে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। সমতল নির্বাচনী মাঠ তৈরি করতে হবে। এরপর সংসদ নির্বাচনের মাধ্যমে এ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে বলে উল্লেখ করেন জামায়াতের আমির।

বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রাম এলাকায় উপজেলা ও পৌর জামায়াত এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় এদেশের আপামর জনসাধারণ দুর্ভোগে রয়েছেন। আমরা তাদের দুর্ভোগে রাখতে পারি না। সেজন্য আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা যেন দ্রুত করা হয়।

বিগত আওয়ামী লীগ শাসন আমলের দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাশে ব্যাংকের তথ্যমতে বিগত সাড়ে ১৫ বছরে বিদেশে ২৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। যা দেশের এক বছরের বাজেটের পাঁচগুণ। এই পাচার হওয়া টাকা দেশে থাকলে দেশে আর কোনো আর্থিক সংকট থাকতো না। অথচ তারা পাচারের টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। আমাদের বেগম পাড়ায় কোনো বাড়ি নেই।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দুর্নীতির বহু রূপ আছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। তাই জামায়াতের নেতৃত্বে মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফের দেশ হবে বাংলাদেশ।

জামায়াত আমির বলেন, চারিত্রিক সম্পদের অভাবে ৫৪ বছরেও এই দেশ গঠন হয়নি। যারা দায়িত্বপ্রাপ্ত হন, তারা জনগণের কথা ভাবেন না। তারা শুধু নিজের স্বার্থ দেখেন। তারা দুদককে ভয় পায়, আল্লাহকে পায় না। দুদকের পরিবর্তে আল্লাহকে ভয় করলে দেশ অনেক এগিয়ে যেত।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের ক্রেডিট এককভাবে কারো নয়। এই বিপ্লবের নির্দিষ্ট কোনো মাস্টারমাইন্ডও নেই। সবাই এর অংশীদার। সবাই মিলেই একটি সুখি সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।

প্রবাসীদের ভোটাধিকার শুধু নয়, প্রবাসে বসেই যাতে তারা ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া দাবি জানান জামায়াত আমির।

জনশক্তি ও সুধি সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর জামায়াতে ইসলামীর আমির ও সিলেট-০৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান ও মাওলানা হাফিজ আনোয়ার হোসেন খান, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল উদ্দিন প্রমুখ।

প্রথম/সিলেট /এমআর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর