1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সদ্য জন্মগ্রহণ করা এনসিপিকে সরকার পৃষ্ঠপোষকতা করছে: ভিপি নুর

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেছেন যে, সদ্য জন্মগ্রহণ করা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সরকার পৃষ্ঠপোষকতা করছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তার এই মন্তব্য নতুন রাজনৈতিক দলটির ভূমিকা এবং সরকারের সঙ্গে এর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।

নুরুল হক নুর বলেন, সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় সরকারের প্রশাসন এবং সরকার যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। এ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে, এটাই তো স্বাভাবিক।

তিনি আরও বলেন, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। এ সময় আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর