1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার প্রতি আরও বেশি গুরুত্ব দেয়া হবে : কয়ছর এম আহমদ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পঠিত

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, খেলাধুলার মাধ্যমে আমাদের মানসিক বিকাশ ঘটায়৷ খেলাধুলার মাধ্যমে মাদকের ভয়ংকর থাবা থেকে যুব সমাজ রক্ষা পায়।

তিনি বলেন, শান্তিগঞ্জের মানুষ খেলাধুলার মাধ্যমেই শান্তিতে থাকতে চায় এটাই তার প্রমাণ। হাডুডু খেলা শুধু জাতীয় খেলাই নয় এটা আনাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য৷ আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে সকল খেলাধুলা আরও বেশি গুরুত্ব দেয়া হবে।

সোমবার(২৮ জুলাই) শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি ও বাদুল্লাহপুর গ্রামের যুব সমাজ আয়োজিত হাডুডু খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিবি এসব কথা বলেন৷

বিএনপি নেতা লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ১ম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, নুর ইসলাম, অজিত দাস, বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, আওলাদ হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সিলেট মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক এমদাদুল হক স্বপন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সোবহান, লন্ডন বিএনপি নেতা আলিফ মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সুমন মিয়া, যুবদল নেতা ও ইউপি সদস্য লিটন মিয়া, সোহেল মিয়া, মনির মিয়া, আবু জাফর, ছাত্রদল নেতা মানসুর আহমদ, শামীম, আবু ছালেক ও রুহুলসহ প্রমুখ৷ এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর