1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ তার সীমান্তের মধ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপর হতে দেবে না।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রায় ৪০ মিনিটব্যাপী এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই।

সন্ত্রাসীদের নির্মূল করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।
বৈঠকে মার্কিন কূটনীতিক জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছরের শুরুতে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে এ প্রক্রিয়া পূর্ণতা পাবে।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য-নির্মাণ কমিশনের অগ্রগতির বিষয়েও অবহিত করেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি কমিশন চমৎকার কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

সূত্র: বাসস

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর