1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জৈন্তাপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস কার্যক্রমে সেরা শিক্ষার্থীদের সম্মাননা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

 

উন্নত শিক্ষা মানে উদ্দীপনা ছড়াল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI), এসইডিপি স্কিমের আওতায় সিলেটের জৈন্তাপুরে আয়োজিত হয়েছে এক গৌরবময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (২৯ জুলাই) জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-সেসিপি) কাওছার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) অভিজিৎ কুমার পাল।

একাডেমিক পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার এবং তৈয়ব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন, উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী আহবাব হোসেন (খরিল নিজামুল উলুম মাদ্রাসা, চাকতা), এবং গীতা পাঠ করেন মাওলানা আব্দুল লতিফ জুলেখা স্কুলের শিক্ষিকা অঞ্চনা দেবী।

শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক মামুনুর রশীদ বেলাল ও জালাল উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা, অধ্যবসায় এবং উচ্চতর সাফল্যের প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার মোট ৩২ জন শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পারফরমার হিসেবে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আবুল হাসান, আরিফ বীন নুরুল, আহবাব, শিফা, মাহদিয়া, ফারহানা, হাজিরা, শাহরিয়ার, শরিফ, জান্নাতুল, সুমি, মাহফুজ, তাহমিদুর, সাদিয়া, শারমিন, লিমা জাকিয়া, মুবাশ্বিরা, মাহমুদুল, সেলিনা, সুমা, শাহাদাত, প্রান্ত দে, বিজয়, জুলফা, ফারজানা, সালমান, এহসান, মাশরুফা, জয়া রাণী, তাহের, আসমা ও হালিম।

শিক্ষা মন্ত্রণালয়ের এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক পারফরমেন্স মূল্যায়ন করে স্বীকৃতি প্রদান শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা আয়োজন শিক্ষার গুণগত মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর