1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

রাতের ভোটের আইডিয়া ছিল তৎকালীন আইজিপির: সাবেক আইজিপি মামুন

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পঠিত

২০১৮ সালের নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারীর। এরপর সরকারের পক্ষ থেকে তা বাস্তবায়নে মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয় বলে এক জবানবন্দিতে জানিয়েছেন আরেক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

গত মার্চে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সিএমএম আদালতে দেয়া এক জবানবন্দিতে এসব তথ্য জানান তিনি। ২০১৮ সালের ভোট প্রসঙ্গে তিনি বলেন, রাতের ভোট বাস্তবায়ন ও সহায়তায় ডিসি, ইউএনও, এসিল্যান্ডসহ, পুলিশসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের যুক্ত করা হয়।

জবানবন্দিতে সাবেক র‍্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের মতো গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রধানমন্ত্রীর দফতর থেকে আসতো। শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীও এই নির্দেশনা দিতেন। আর এসব বাস্তবায়নে বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা কাজ করতো। আর রাজনৈতিক ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের বিপিএম, পিপিএম পদক দেয়া হতো।

তিনি আরও বলেন, দীর্ঘদিন গুম থাকা ব্যারিস্টার আরমানকে র‍্যাবের টিএফআই সেলে রাখা হয়। বিষয়টি সাবেক আইজিপি বেনজীর আহমেদ পরে আমাকে জানায়। তবে সব জেনেও কোনো ব্যবস্থা নিতে পারেননি বলেও আদালতকে জানান তিনি।

পুলিশের সাবেক এই প্রধান আরও বলেন, ঢাকায় কর্মরত পুলিশের বেশিরভাগ কর্মকর্তা গোপালগঞ্জের ছিল। তারা ঊর্ধ্বতনদের নির্দেশনা মানতেন না। তাদের এডিশনাল আইজিপি মনিরুল ইসলাম ও পুলিশ কমিশনার হাবিবুর রহমান নিয়ন্ত্রণ করতো। তবে এই দুজনের মধ্যেও দ্বন্দ্ব ছিল। তারা নিজেদের গ্রুপ মেনটেইন করতেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পরে আদালত তার রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর