1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রিফাইন্ড আ. লীগকেও জনগণ ক্ষমা করবে না: নাহিদ ইসলাম

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধের ক্ষমা হবে না। রিফাইন্ড আওয়ামী লীগকেও জনগণ ক্ষমা করবে না।

বুধবার (৩০ জুলাই) সাভারে দলটির পদযাত্রা শেষে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণার মাধ্যমে পদযাত্রা শেষ হবে। বিভিন্ন জায়গায় পদযাত্রায় হামলা হয়েছে, তবুও মানুষের স্রোতকে থামানো যায়নি। এ সময় পদযাত্রার জন্য দেশের বিভিন্ন জায়গায় ভোগান্তির জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, সংবিধানকে নতুন করে রচনা করতে হবে। শ্রমিকের অধিকার নিশ্চিতে কাজ করতে চায় এনসিপি। সকলের অধিকার নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গণঅভ্যুত্থান নিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের এক বছরে আকাঙ্খা পূরণ না হলেও আশা থেকে সরে যাইনি। তবে একটি অংশ গণ-অভ্যুত্থানের আকাঙ্খা থেকে সরে গেছে।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভবিষ্যতে কোনও স্বৈরাচার ফিরে আসলে তাদের পরিণতিও শেখ হাসিনার মত হবে। ভারতের সাথে অসম চুক্তি বাতিল করতে হবে। গোপন চুক্তিগুলো প্রকাশ হলে বোঝা যাবে ভারত আমাদের বন্ধু না শোষণকারী।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর