1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেট এয়ারপোর্ট বাইপাস সড়কে দুর্ঘটনায় যুবক নি-হ-ত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৯৮ বার পঠিত
সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস সড়কে, সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দুপুর ২ দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ব্যাক্তির নাম মো. জিসান আহমদ (২৩) সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।
অপর আহত যুবকের নাম হাসান (২৬) তার বাড়িও বিশ্বনাথ উপজেলায় বলে জানা যায়।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমান। তিনি প্রথম সিলেটকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন যুবক মারা যান। অপর আরোহী আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের দুজনের বাড়ি বিশ্বনাথ উপজেলায় বলে তিনি জানান।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলে এয়ারপোর্ট থানা এলাকার বাইপাস সড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। এ ঘটনায় ১জন নিহত হয়েছেন। অপর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
তিনি আরো জানান- ওই দুজন মোটরসাইকেলযোগে সাদাপাথর ঘুরতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বড়শালা বাইপাস এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই জিসান নামের যুবকটি মৃত্যুবরণ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর