1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্টের মায়ের রোগমুক্তি কামনায় প্যারিসে মিলাদ ও দোয়া মাহফিল

নজমুল হক, (ফ্রান্স) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
প্যারিসে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন লিগ্যাল এইড ফ্রান্স-এর প্রেসিডেন্ট আজাদ মিয়া’র মায়ের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায়, প্যারিসের উপকণ্ঠ ম্যারি দ্য অবারভিলিয়ে-তে অবস্থিত লিগ্যাল এইড ফ্রান্সের নিজস্ব হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামে মসজিদ, অভারভিলিয়ে ফ্রান্স-এর খতিব মাওলানা নুরুল ইসলাম। মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আজাদ মিয়ার মায়ের রোগমুক্তি কামনা করা হয়।
দোয়া মাহফিলে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে
সালেহ আহমেদ চৌধুরী, প্রধান খাদেম, বাংলাদেশ জামে মসজিদ অভারভিলিয়ে, আজহারুল হক মিন্টু, ভাইস প্রেসিডেন্ট, লিগ্যাল এইড ফ্রান্স,আব্দুল মালিক মানিক, সাবেক সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স, শামীম মুহাম্মদ মোল্লাহ, ট্রেজারার, গ্রান্ড মস্ক দু পন্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আজাদ মিয়ার মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এমন বন্ধন ও সহানুভূতির চর্চা বজায় রাখার আহ্বান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর