1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ছাত্র শিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মুরাদ হাসান (জৈন্তাপুর):
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার দরবস্ত মা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৪০০-এর অধিক শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিনুল আলম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি হুসাইন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সভাপতি তারেক মনোয়ার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবেও পরিচিত।

বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দিবে। তাদের মধ্যে থেকেই দেশ গঠনের কারিগর তৈরি হবে। একজন কৃতি শিক্ষার্থীকে শুধু নিজের সফলতা নয়, সমাজ ও আশপাশের অন্যদের প্রতিও দায়িত্বশীল হতে হবে। শিক্ষা জীবন থেকেই আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার, চাঁদপুর জেলা শহর শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম মারুফ, সিলেট জেলা পূর্ব শাখার বর্তমান সেক্রেটারি আদিলুর রহমান, অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ এবং ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজনটি কৃতি শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জোগায় এবং অভিভাবক মহলে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর