1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে বিষপানে যুবকের করুণ মৃত্যু

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের কুমড়িআইল গ্রামে বিষপানে এক যুবকের মৃত্যু হয়ে ছে। মৃতের নাম নাজমুল হক (২৫), তিনি ওই গ্রামের শামসুল হকের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল (০৮ আগস্ট) রাত ৯টার দিকে নাজমুল হক বিষপান করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ভোর রাতে সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আজ (০৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা মরদেহসহ শান্তিগঞ্জ থানায় উপস্থিত হলে থানার এসআই (নি:) নোবেল সরকার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমমত্যু মামলা রুজু করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর