1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, আয়োজক, নির্বাচিত নেতৃবৃন্দকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পঠিত

দীর্ঘ একুশ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল সম্মেলন ও কাউন্সিলে সরাসরি উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব, আয়োজক সিলেট মহানগর ছাত্রদল ও এমসি কলেজ ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ ও নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি সোমবার (১১ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় এমসি কলেজ ছাত্রদল নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এটি খুবই ইতিবাচক বিষয়।

 

এই বিজয় বিএনপির আদর্শ, একতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ছাত্র সমাজের আস্থার প্রতিফলন। আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব ছাত্র সমাজের মর্যাদা রক্ষা, মানোন্নয়ন এবং দেশ ও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি দিনব্যাপী কাউন্সিলের অংশগ্রণ করে তা প্রাণবন্ত করে তুলেন ও সফল ভাবে মহানগর ছাত্রদল এই আয়োজনটি করায় এবং নির্বাচিত নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী এবং ভোটারদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর