1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন রবিবার (১৩ আগস্ট ) বিকাল ৪ টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজার ও দামোদরতপী বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দলের বিভিন্ন কার্যক্রম ও আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে বর্তমান সরকারের ব্যর্থতা, জনগণের কষ্ট ও দেশে চলমান সংকটের বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন।

পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারকে হুশিয়ারি দিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন দেয়ার বিষয়ে জোর দাবী জানান। তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছে। জনগণের রায় আদায়ের লক্ষ্যে আমাদের এই গণসংযোগ কর্মসূচি। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।”

গণ সংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা ওয়াকিব মিয়া, আরজক আলী,শহিদুজ্জামান,ফখরুজ্জামান,সেলিম আহমদ, শের আলম শিশু, মোজাহিদ খান,সুফি মিয়া,মিলন মিয়া,সবুজ, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ।

উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজ সহ অন্যান্য নেতা-কর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বিএনপির আন্দোলনকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার এবং ব্যারিষ্টার আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন পেলে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর