1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এয়ারপোর্ট বাইপাস সড়কে চুরি হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথবাহিনীর অভিযান শুরু

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার পঠিত

সিলেটে চুরি হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। রাস্তায় আটকে দেয়া হয়েছে পাথর বোঝাই ট্রাক। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার পর সিলেট এয়ারপোর্ট বাইপাস সড়কের সিলেট ক্লাবের সামনে এ অভিযান শুরু হয়।

এর আগে বুধবার (১৩ আগস্ট) রাতে জেলা প্রশাসনের জরুরি সভায় সিদ্ধান্ত নেয়া হয় পর্যটন কেন্দ্র থেকে চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার। সে লক্ষ্যে রাতেই শুরু হলো যৌথবাহিনীর এ অভিযান।

বৈঠকে জেলা প্রশাসন ৫টি বিষয়ে সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, আমরা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করেছি। সভায় আমরা পাঁচটি সিদ্ধান্ত নিয়েছি।

সিদ্ধান্তগুলো হলো-

★জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করবে।

★গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এ পুলিশের চেকপোস্ট যৌথবাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
★অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে।
★পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসা হবে।
★চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর