1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাহাত্তরের সংবিধানকে অক্ষত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: ব্যারিস্টার জুনেদ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, বাহাত্তরের সংবিধানকে অক্ষত রেখে কখনোই নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।

আমাদের যে দাবি ছিল একটি নতুন সংবিধানের তা অগ্রাহ্য করা হয়েছে। এই মুহুর্তে আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে, আমরা নির্বাচনে যাবো না। আমাদের নির্বাচনে যাওয়ার শর্ত হচ্ছে, গণপরিষদ নির্বাচন হতে হবে কারণ গণপরিষদ হলে আমরা একটি নতুন সংবিধান রচনা করতে পারবো। সেই সংবিধানের আলোকে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি নির্ভর করবে।

তিনি বলেন, আমরা দেশ সংষ্কারের জন্য একটি নতুন সংবিধান চাই। দেশে যদি বাহাত্তরের সংবিধান বহাল থাকে তাহলে আওয়ামী লীগ ঢুকবে। শুধুমাত্র এমপি হওয়ার জন্য আমাদের ভাইয়েরা জুলাইয়ে শহীদ হয়নি। একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছেন।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ওসমানীনগর উপজেলা শাখার সহ সমন্বয়কারী আব্দুল খালিক।

ওসমানীনগর উপজেলা শাখার মিডিয়া সেলের সমন্বয়ক রকিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান, সদস্য মনিরুল সাকিব।
স্বাগত বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার সহ সমন্বয়কারী রুবেল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সাবের সালেহ চৌধুরী, মোসাহিদ আলী দিলু, আব্দুল মুকিত, আশরাফ মৌলুদ চৌধুরী, বাচ্চু তালুকদার, এমরান আহমদ, কামরুল ইসলাম
সৈয়দ ঈসমাঈল, হাফিজ আজিজুর রহমান প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়েক আহমদ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর