1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ’ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘সুনামগঞ্জ জেলার হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

শনিবার (১৬ আগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলে এ অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম এর পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট এর উপপরিচালক (প্রশাসন) খিলফাত জাহান যুবাইরাহ।

কর্মশালার দ্বিতীয় পর্বে ‘সুনামগঞ্জের লোকসংস্কৃতি অনুসন্ধান’ বিষয়ে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, ‘সুনামগঞ্জের হাওর অঞ্চলের বিয়ের গান ও ধামাইল নাচে নারীর জীবন’ বিষয়ে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজ বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. রোখসানা পারভীন চৌধুরী, হাওরজনের কথা, ভাষা ও আশা’ বিষয়ে বক্তব্য দেন সুনামগঞ্জের কৃতি সন্তান সিলেট বিভাগের তুখোড় সাংবাদিক উজ্জ্বল মেহেদী। দিনব্যাপী কর্মশালায়

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালসহ সকল অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক, লেখক-গবেষকগণের সরব উপস্থিতি ছিল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর