1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ-নেত্রকোনা উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

জহির বিন রুহুল (জামালগঞ্জ) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রবিবার দুপুরে সুনামগঞ্জ-নেত্রকোনা উড়ালসড়ক প্রকল্পের জামালগঞ্জের সাচনা কানেকটিভিটি এলাকা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সময়ে সারা দেশের বিভিন্ন প্রকল্প যাচাই বাছাই করে অনুমোদন দেয়া হচ্ছে। অপ্রোয়জনীয় কোনো প্রকল্প আমাদের সরকার অনুমোদন করেনা। হাওরের উড়াল সড়কের এই প্রকল্প বাতিল হয়নি। কিন্তু দরপত্রের ক্ষেত্রে কিছুটা ত্রুটি মনে হওয়ার কারনে সংশ্লিষ্ট দপ্তর পূনরায় দরপত্র আহ্বান করবেন। যেহেতু এই প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে সেহেতু টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।

হাওরাঞ্চলে আবাসিক স্কুল নির্মাণের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, হাওরাঞ্চলে আবাসিক স্কুল হওয়ার ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই এটা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রেকর্ডীয় ভূমি পড়বে তাদের বেলায় প্রচলিত আইন অনুযায়ী হবে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়,

উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওরাঞ্চলে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষে ২০২১ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৩৪৯০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর