1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল নির্বাচিত

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

বাফুফের এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন সাবেক সহ সভাপতি তাবিথ আউয়াল এবং তৃণমূল সংগঠক এ এফ এম মিজানুর রহমান। প্রার্থীতা ঘোষনার পরই ফুটবলাঙ্গনে গুঞ্জন চাউর ছিল বিপুল ভোটে জয়ী হতে চলেছেন তাবিথ।

সেটিই সত্যি হলো। সর্বমোট ১২৮ ভোট কাস্ট হয়েছে। যেখানে ১২৩ ভোটই পেয়েছেন তাবিথ আউয়াল। পাঁচ ভোট পেয়েছেন মিজানুর রহমান।
প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর থেকেই কোনও হেভীওয়েট প্রতিদ্বন্দ্বী না থাকায় তেমন জোড়েসোরে প্রচারণায় দেখা যায়নি তাবিথকে। আত্মবিশ্বাসী ছিলেন তিনি নিজেও। জানতেন অঘটন না ঘটলে ভোটে জয়ী হতে চলেছেন তিনি। বাফুফের সভাপতি হয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার।

তিনি বলেন, ‘২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। সেই থেকে আজ পর্যন্ত টানা ১৬ বছর বাফুফেতে রাজত্ব করেছেন তিনি। আজ তার যবনিকাপাত হলো। বাফুফে পেল নতুন সভাপতি। নতুন নেতৃত্বে দেশের ফুটবল কোন পথে হাটে এটা সময়ই বলে দেবে। ’

দৈনিক প্রথম সিলেট /এমএমআর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর