1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে নদী থেকে ভাসমান গলিত লাশ উদ্ধার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলা খাই গ্রামের পার্শ্বে স্থানীয় নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ৷

এরআগে স্থানীয়রা সকালে নদীতে অচেনা লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আহাদ জানান, উদ্ধার হওয়া লাশটি সম্পূর্ণ গলিত অবস্থায় ছিল। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি দীর্ঘদিন আগে নদীতে ফেলা হতে পারে। এছাড়া লাশের কিছু শরীরের উপকরণ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি একজন মহিলার।

তিনি আরও জানান, ময়না তদন্তের রিপোর্টের ফলাফলের পরই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এ ঘটনায় স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে এবং লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর