1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে জয়নাল আবেদীনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের বিরুদ্ধে সম্প্রতি সময়ে ভোলাগঞ্জ সাদা পাথর লুটের ঘটনায় জড়িত করে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২২শে আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার দরবস্ত বাজার এলাকায় খরিল পরগণাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে খরিল পরগণার বর্ষিয়ান মুরুব্বি হাজি আব্দুল মজিদের সভাপতিত্বে ও মাষ্টার আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খরিল পরগনার বর্ষিয়ান মুরুব্বি সাবেক ইউপি সদস্য আলহাজ্ব কুটি মিয়া,ইসমত আলি,ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ্, দরবস্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বশির আহমেদ, মাওলানা কবির আহমেদ, নাসির আহমেদ, মাওলানা মামুনুর রশীদ, মোশাইদ আলি, আব্দুল হামিদ মেম্বার, সামসুল হক মেম্বার, মইনুল ইসলাম মেম্বার, নুর মিয়া, হাবিবুর রহমান হবন, আব্দুর রশিদ পেড়াই,নুরুল আমিন,আব্দুস সাবুর,আবদুল খালিক,মাওলানা আলাউদ্দিন,আফতাব আলি মুহুরী সহ খরিল পরগনার বসবাসরত অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সাদা পাথর লুটের ঘটনায় বিভিন্ন মিডিয়া সহ একটি কুচক্রী মহল আলহাজ্ব জয়নাল আবেদীনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্যপ্রনোদীত ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

তারা বলেন জয়নাল আবেদীন একজন জনপ্রিয় ব্যাক্তি ও তিনি নির্বাচনে অংশ নিয়ে জনগনের ভোটে বারবার নির্বাচিত হয়েছে। আগামীতে তার সফলতার অগ্রযাত্রাকে ব্যহত করতে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি কোনদিন পাথর ব্যবসা কিংবা পাথর সংশ্লিষ্ট কোন কিছুতে জড়িত ছিলেন না। কিন্তু সম্প্রতি সময়ে তাকে ঘিরে পাথর লুটপাটের জড়িতের মত মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। অনতিবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ না করলে ১৭ পরগণার পক্ষ থেকে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর