1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

মধ্যনগরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

মোহাম্মদ আবদুল কাদির (মধ্যনগর) সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের উপর মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ ২৮শে আগষ্ট ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান লিখিত বক্তব্যে তিনি বলেন আপনারা সকলেই অবগত আছেন যে বিগত ২৮ মে দিবাগত রাতে আমাদের বলরামপুর গ্রামের আমার সহযোদ্ধা এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আরিফের একটি স্টিলবডি বালুর নৌকা চুরি হয়।

আমি তখন তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের আহ্বানে ঢাকায় তারুণ্য সমাবেশে উপস্থিত ছিলাম।। ঢাকাতে থাকা অবস্থায়ই আরিফের নৌকাটি চুরি হওয়ার খবর পেয়ে আমি খুবই মর্মাহত হয়েছি এবং বাড়িতে এসে নিজ উদ্যোগে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করেছি যার কারনে গত ২২/৮ /২০২৫ শুক্রবার সিলেটের গোয়াইনঘাটে নৌকাটি পাওয়া যায়।

তিনি বলেন নৌকা পাওয়ায় যেখানে আমাদের আনন্দিত হওয়ার কথা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেখানে আমাকে ও আমার রাজনৈতিক ক্যারিয়ার জড়িয়ে শুরু হল একটি বানোয়াট ও প্রতিহিংসার মিথ্যা প্রচারনা। স্বদেশ টিভি নিউজ, মধ্যনগরের বেখবর, মধ্যনগরের বি এন পির সংবাদ, মধ্যনগর খবরসহ বিভিন্ন ফেইক আই ডি থেকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসাত্মক সংবাদ আমার নামে প্রচার করছে পলাতক ডেবিলদের দোসররা ।

আমি এই মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাই, লিখিত বক্তব্যে তিনি আরো বলেন আমি জাতীয়তাবাদী দলের একজন পরিক্ষিত কর্মী এবং উপজেলা ছাত্রদলের আগামী দিনের সভাপতি প্রার্থী তাই আমার প্রতিদ্বন্দ্বীদের সহযোগিতা নিয়ে আওয়ামী দোসরদের প্রেত্নারা আমার বিরুদ্ধে এই জঘন্য অপপ্রচার ও মিথ্যাচার করছে। আমি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে যাদের যোগসাজশে এই মিথ্যাচার করছে তাদের ব্যাপারে দলীয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। তিনি উপজেলা বি এন পির আহবায়ক সিনিয়র যুগ্ন আহবায়কের সাক্ষাৎকার নিতে সাংবাদিকদের অনুরোধ করেন।

এ ব্যাপারে মধ্যনগর উপজেলা বি এন পির আহবায়ক বলেন মেহদী হাসান বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল তার বিরুদ্ধে এই জঘন্য মিথ্যা বানোয়াট প্রচারণা অত্যান্ত বেদনাদায়ক। যুগ্ন আহ্বায়ক আবুল বাশার বলেন মেহেদী হাসান ছাত্রদলের একজন নিবেদিত কর্মী তার বিরুদ্ধে পতিত সরকারের দোসরেরা যাদের যোগসাজশে এই মিথ্যাচার করছে এটা ঘৃনিত এবং নিন্দনীয়। ফেইক আই ডি থেকে এসমস্ত মিথ্যাচার বন্ধের জন্য তিনি আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মধ্যনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ ফরিদ,উপজেলা ছাত্রদলের নেতা তুহিন তালুকদার, রিপন তালুকদার, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অর্ণব তালুকদার ও চামরদানি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইশতিয়াক মোঃ আরাফাত প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর