1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

জৈন্তাপুরে সেনা-পুলিশের যৌথ অভিযানে ভারতীয় অবৈধ চকলেট জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২৭ বীর হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের সদস্যরা পুলিশকে সাথে নিয়ে তল্লাশির মাধ্যমে Mini 3 Deye Bursting Ball নামের ভারতীয় চকলেটের ৩ হাজার ৪০০ প্যাকেট উদ্ধার করেন। প্রতিটি প্যাকেটের বাজারমূল্য ধরা হয়েছে ৩০০ টাকা করে, মোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দাঁড়ায় ১০ লাখ ২০ হাজার টাকা।

পরবর্তীতে রাত ১০টার দিকে জব্দকৃত এসব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় ৪৮ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার রজব আলীর কাছে হস্তান্তর করা হয়। তবে যাত্রীবাহী গাড়িতে মালামালের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে তামাবিল হাইওয়ে থানার এসআই লিটন ও ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদের নির্দেশে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য প্রতিনিয়ত দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এসব অবৈধ পণ্যের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং বাজারব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। চোরাচালান রোধে সেনা, পুলিশ ও বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় এ ধরনের সফল অভিযান স্থানীয় জনগণের মধ্যে আস্থা তৈরি করেছে। এলাকাবাসীর মতে, রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির এমন সম্মিলিত উদ্যোগ দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলার জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।

শেষ পর্যন্ত এই অভিযান প্রমাণ করে, দেশের নিরাপত্তা বাহিনী সততা ও।আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। জনগণের প্রত্যাশা, ভবিষ্যতেও তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ পণ্যের প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর