1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে দলটি।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা এতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঘটানো হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর