1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১ কোটি ৪৪ লক্ষাধিক টাকার চোরাই পন্য জব্দ

সিলেট জেলা (সংবাদদাতা):
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

 

সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে টানা অভিযানে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, সানগ্লাস, গরু, চকলেট, প্রসাধনী, চা-পাতা, চিনি, শিং মাছ ও পাতার বিড়িসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সিলেট জেলার সীমান্তবর্তী তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম, ডিবিরহাওর, বড় চতুল ও জৈন্তাপুর এলাকায় দুটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় পাতার বিড়ি ১৫,১২০ প্যাকেট, একটি গরু, এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, সানগ্লাস, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা, চিনি ও বাংলাদেশী শিং মাছ জব্দ করে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য সর্বমোট ১,৪৪,৬৩,৫৮০/- টাকা। এর মধ্যে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক জব্দকৃত মালামালের মূল্য ১,৩৬,২৭,৫৮০/- টাকা এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক জব্দকৃত মালামালের মূল্য ৮,৩৬,০০০/- টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক বলেন-বিজিবি শুধু সীমান্ত পাহারা দেয় না, বরং দেশের অর্থনীতি ও সমাজকে রক্ষা করতে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে। চোরাচালান প্রতিরোধে আমাদের প্রতিটি সদস্য দিন-রাত পরিশ্রম করছে। বিজিবি মানুষের আস্থার প্রতীক, আর এ আস্থা রক্ষায় আমরা সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

অন্যদিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান-
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা কার্যক্রম ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে বিজিবি কখনোই আপোষ করবে না। জনগণের সহযোগিতা নিয়েই সীমান্তকে নিরাপদ রাখা হবে।

এ অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো-সীমান্ত সুরক্ষায় বিজিবি অটল, অদম্য এবং দেশের স্বার্থ রক্ষায় সর্বদা অগ্রণী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর