1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জামালগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালগঞ্জ (প্রতিনিধি):
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।‎শনিবার সকালে জামালগঞ্জে সুনামকন্ঠ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় জামালগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি শাহানা আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু সঈদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ বণিক সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ।‎

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাগনার হাওর পাড়ের কৃষক, সানোয়ার হোসেন,আমিন উদ্দিন, হালির হাওরের কৃষক মাখসুদুল আলম মখসুদ, আবুল কাসেম আর্মি, আলী আমজাদ, আমিনূল ইসলাম মনি, আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।

প্রথম পর্বের অনুষ্ঠান শেষে দুপুর ২টায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এসময় জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুলের

‎সভাপতিত্বতে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জামালগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের নবাগত কমিটিতে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিন বারীকে সভাপতি ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করে আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর