1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

বানিয়াচংয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশিয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনা সদস্যরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিট থেকে ভোর ২টা পর্যন্ত টানা বানিয়াচং উপজেলা পরিষদস্থ ৬ বীর আর্মি ক্যাম্প থেকে বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল আহমেদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের ২নং ওয়ার্ডের মজম উল্লাহ এর পুত্র মো. শিবলু মিয়া (৪৫) এবং তার সহযোগী লামাপাড়া গ্রামের ৭নং ওয়ার্ডের আ. নুর মিয়ার পুত্র মো. জাকির মিয়াকে (৩২) আটক করা হয়।

এসময় ৭পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি পোয়েল পেপার, নগদ ১,১৪০ টাকা, ৯টি টেটা, ৩টি দেশীয় দা, ৪টি কেচি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবলু মিয়া এলাকায় ইয়াবা ব্যবসা ও দেশিয় অস্ত্রের মাধ্যমে যুব সমাজকে বিপথগামী করছিল এবং তার সহযোগী জাকির হোসেনও মাদক সেবন এবং ব্যবসার সাথে জড়িত থেকে যুব সমাজকে ধ্বংস করছিল। তাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মালামাল বানিয়াচং থানায় ডিউটি অফিসার এসআই রূপক এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর