1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

জমিয়ত নেতার খুনীদের গ্রেফতারের দাবিতে সিলেট – সুনামগঞ্জ সড়ক ২ ঘন্টা ব্লকেড

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) তিন দিন নিখোঁজের পর মৃত্যুর ঘটনায় খুনিদের বিচারের দাবিতে সিলেট- সুনামগঞ্জ সড়ক ব্লকেড করেছে বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসীরা।

তাদের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে সদর ও শান্তিগঞ্জ উপজেলার শত শত মানুষ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা রাস্তার দুপাশে বাঁশের বেড়া দিয়ে সিলেট – সুনামগঞ্জ বেড়িকেড করে রাখেন।

রবিবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এ ব্লকেড কর্মসূচি চলে। দুই ঘন্টা ব্যাপী ব্লকেডের কারনে সিলেট – সুনামগঞ্জ সড়কে শত শত যান আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ব্লকেড কর্মসূচি চলা অবস্থায় মোস্তাক গাজিনগরী কবরে, খুনি কেন বাহিরে? এক দফা এক দফা, খুনিদের ফাঁসি দাবি এমন শ্লোগানে সিলেট – সুনামগঞ্জ সড়ক উত্তপ্ত হয়ে উঠে।

সুনামগঞ্জ – ৩ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজিনগরী বলেন, মোস্তাক গাজিনগরী একজন সুপরিচিত আলেম। তাকে গুম করে হত্যার ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। স্বেচ্ছায় জনগণ রাস্তায় নেমে এসেছেন। পুলিশ বার বার আশ্বাস দিলেও খুনিদের গ্রেফতার করছেননা। আমরা প্রশাসনের আশ্বাসে এখন আর বিশ্বাসী হতে পারছিনা। আগামিকাল সুর্যোদয়ের আগে খুনিদের গ্রেফতার করা না হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী বলেন, মোস্তাক গাজিনগরীকে গুম করার পর হত্যা করে নদীতে ফেলা হয়। প্রশাসন খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে। প্রশাসন বার বার আশ্বাস দেয় কিন্তু খুনিরা গ্রেফতার হয়না। এমন টালবাহানা বরদাশত করা হবেনা।আসল সত্য হলো খুনিদের ধরতে পুলিশ গরিমসি করছে। মোস্তাকের খুনি প্রশাসনের নজরে রয়েছে। তবুও তারা নিরব দর্শকের ভুমিকায়। আমরা আগামিতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমরা মোস্তাক গাজিনগরীর লাশ পাওয়ার পর খুনিদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম।কিন্তু পুলিশ খুনিদের গ্রেফতার করতে পারেনি। এ দেশে একজন আলেমও নিরাপদ নয়।

লন্ডন জমিয়ত প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ -৪ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা মোখলেছুর রহমান চৌধুরী বলেন, আমরা খুবই মর্মাহত। একজন নিরপরাধ আলেমকে খুন করা হলো অথচ পুলিশ খুনিদের গ্রেফতার করতে পারছেনা। খুনিদের বিচার না হলে আইনশৃঙ্খলা অবনতি ঘটতেই থাকবে। জুলাই গনঅভ্যুত্থান নিরাপরাধ মানুষকে খুনের জন্য হয়নি। খুনিদের সনাক্ত করা না হলে আপনারা ছাড় পাবেন না।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর