1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

হাটহাজারীতে মাদরাসার ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের উপর ভণ্ড মাজারপুজারীদের বর্বরোচিত হামলা এবং জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী রহ.-কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখা।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জমিয়ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের উপর ভণ্ডদের হামলার ঘটনায় প্রশাসনের নিরবতা তাদের ব্যর্থতার প্রমাণ। অন্যদিকে আলেমে দ্বীন মাওলানা মুশতাক গাজীনগরী রহ.-কে হত্যার ঘটনায় প্রশাসন দায় এড়াতে পারে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—

জমিয়ত নেতা মাওলানা ফয়সল আহমদ, মাওলানা রশীদুর রহমান, হাফিজ মাওলানা আবুল কাসিম, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার জাকির, যুব নেতা মাওলানা রুহুল কুদ্দুস, ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ উসামা, আবু সালেহ উসমান, আহমেদ মাজেদসহ অন্যান্যেরা।

প্রথম/সিলেট/জাহিদুল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর