1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পুলিশের অভিযানে  বিদেশি মদসহ যুবক আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ৩৪ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম মনির আহমেদ (২৮)। তিনি উপজেলার দরবস্ত এলাকার মৃত আমান উল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার একটি টহল দল তামাবিল মহাসড়কের মাহুতহাঁটি এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে।

এসময় একটি সাদা রঙের এইচ পিক-আপ সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই গাড়ির সঙ্গে থাকা যুবক মনির আহমেদকে আটক করে পুলিশ।

উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, এসব মদ অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকা দিয়ে আনা হচ্ছিল।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর