1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মালামাল জব্দ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

সিলেট সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।

তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার ও মিনাটিলা বিওপি’র টহল দল এবং হরিপুর এলাকায় মেজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এসব অভিযানে ভারতীয় ক্রিম, ফেসওয়াশ, বিড়ি, কনফেকশনারি সামগ্রী, জিরা, ফুচকা, চিনি, একটি ট্রাক, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট। নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৬৬৫ টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের সীমান্ত রক্ষায় বিজিবির এই অব্যাহত অভিযান শুধু চোরাচালান প্রতিরোধেই নয়, জাতীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজিবির এই সফলতা তাদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত, যা সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর